নরসিংদী প্রতিনিধি:
“দুনিয়ায় মজুদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকালে উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে চর উজিলাব ইউনিয়নে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
চর উজিলাব ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বেলাব উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রোকনুজ্জামান ভূইয়া সজল, বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মেরাজ মাহমুদ মিরাজ,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কবির হোসেন, যুবলীগ নেতা মোঃ ওহিদুজ্জামান স্বপন প্রমুখ।