বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশে কী ঘটছে তার ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যা ঘটছে তা নজরে রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ছাড়া নির্বাচনের আগে এবং চলাকালীন সহিংসতার ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। এজন্য সব পক্ষকে সব রকম সহিংসতা পরিহার এবং মানবাধিকার ও আইনের শাসনকে শ্রদ্ধা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো সোমবার (৮ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে কী ঘটেছে সেটা আমরা দেখছি। সেখানে (বাংলাদেশে) কী ঘটছে তার দিকে নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব। বিরোধীদলগুলোর নির্বাচন বয়কটের সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত। এ ছাড়া ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিরোধীদলের নেতাদের গ্রেপ্তারের বিষয়েও জানেন তিনি। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় সহিংসতার ঘটনার খবর নিয়েও তিনি স্পষ্টতই উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, সব পক্ষকে যেকোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রকে সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য। সূবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin