বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান হুমায়ুন কবির

আলী হোসেন, বেলাব:
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

আলী হোসেন, বেলাব:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বেলাব উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে আওয়ামীলীগের কান্ডারী হাজী মোঃ হুমায়ুন কবিরের নাম মাঠে-ঘাটে শোনা যাচ্ছে।তাকে নিয়ে দলীয় নেতাকর্মীর মধ্যে অনেক খানি প্রত্যাশাও রয়েছে। যা বিভিন্ন সভা-সেমিনারে তার প্রতিফলন হিসেবে লক্ষ্য করা গেছে। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বেলাব উপজেলাবাসী। হাজী মো. হুমায়ুন কবির এন কে কার্গো সার্বিস এর সত্ত্বাধিকারী এবং আপন টেলিকম এর চেয়ারম্যান। তরুন প্রজন্মের আইকন উদিয়মান সমাজ সংস্করক তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার মিশন বাস্তবায়নে এবং বেলাব উপজেলাকে স্মার্ট উপজেলা গড়তে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করি।নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুসহ সবার পাশে ছিলাম,তেমনি ভবিষ্যতেও থাকব। সবার সহযোগিতা পেলে ও কাজ করার সুযোগ পেলে ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার অভিপ্রায় ব্যক্ত করেন।

জানা যায়, দলীয় আদর্শের প্রতি অবিচল ত্যাগ, সংগ্রামী নেতা হিসেবে পরিচিত হাজী মোঃ হুমায়ুন কবির। এ বার বেলাব উপজেলার সম্ভাব্য প্রার্থী। তরুন সমাজসেবক ও সবার সুপরিচিত উপজেলা সম্ভাব্য প্রার্থী নতুন মুখ তিনি। রাজনীতিতে নাম লেখান স্কুল জীবনের শুরুতেই। সেই থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের আওয়ামীলীগের রাজনীতি করে পৌঁছে গেছে অনেক দুরে।

নরসিংদী-৪ বেলাব মনোহরদী সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ আস্থা ভাজন হিসেবে পরিচিত। তিনি বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজের সাথে রয়েছে তার নিবিড় সর্ম্পক। ফলে সাধারণ মানুষ থেকে সকলস্তরের নেতাকর্মীর কাছে প্রাণপ্রিয় নেতা হুমায়ন কবির। যার হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালবাসা আওয়ামীলীগের রাজনীতিতে যিনি নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছে। তিনি একজন তরুন রাজনীতিবিদ।আওয়ামী পরিবারের প্রবীণদের মন জয় করে উপজেলা আওয়ামীলীগে নিজের জায়গা করে নেন তরুণ এই নেতা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের যোগ্যতা যাচাই ও উপজেলার সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে দৌড় ঝাঁপ শুরু করেছেন। সদর উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী তার প্রার্থীতায় উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। ফলে প্রতিদিন উপজেলা, ইউনিয়ন, গ্রামের পর গ্রামের ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছে। ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে ভোটাররা কর্মোঠে ও পরিচ্ছন্ন হিসেবে এ নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin