বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ইতি খানম
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

ইতি খানম:
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর রেল গইট এলাকায় অভিযানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি। আরও উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব প্রমূখ। এ ছাড়াও উপজেলার চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী সচিব মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে এমপি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আসেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশটাকে সুন্দর রাখি।

জানা যায়, রায়পুরা পৌর এলাকায় বাংলাদেশ ওয়েষ্ট ট্রিটম্যান্ট প্ল্যান লিমিটেড নামে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান দুই বছর যাবত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অভিযান উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ১শ’ টি টি-শার্ট ১শ টি ঝাঁড়ু উপহার তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin