রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা :
দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নরসিংদীর রায়পুরা প্রেসক্লাব কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বর্ষপূর্তির কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউপি চেয়ারম্যান আলআমিন ভুইয়া মাসুদ প্রমূখ।
এছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল হক রফিক, যুগ্মসাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।