বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শরিফ মিয়া

আশরাফুল ইসলাম সবুজ:
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

আশরাফুল ইসলাম সবুজ:
দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা করছেন। এ খবর গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রকাশিত হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের মাঝে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন মোঃ শরিফ মিয়া। তিনি সদর থানা কৃষক লীগের সহ-সভাপতি। মোঃ শরিফ মিয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে এবারের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তিনি ১৯৮৭ সালের ২০ ডিসেম্বর শহরের খাটেহারা (বড়বাড়ি) গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা কামাল মিয়া নরসিংদী বাজারের সুনামধন্য ব্যবসায়ী ও মাতা মোসামৎ কবি আক্তার গৃহিণী। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে তিনি খাটেহারা (বড়বাড়ি) নিজ এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় নরসিংদী সেন্ট্রাল কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়াও পরিচিতি রয়েছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে।

শিক্ষাগত যোগ্যতা- এস.এস.সি ২০০৫ বাগহাটা আফতাব আর্দশ উচ্চ বিদ্যালয়, এইচএসসি ২০০৭ নরসিংদী সরকারি কলেজ, বিএসসি (অর্নাস) ২০১১ নরসিংদী সরকারি কলেজ, এম এস এস মাস্টার্স ২০১২ নরসিংদী সরকারি কলেজ, এলএলবি ২০১৬ সালে নরসিংদী ল কলেজ থেকে পাশ করেন।

রাজনৈতিক পরিচিতি- নরসিংদী সদর থানা কৃষক লীগের সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকারী সদস্য (চলমান), নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা (২০০৭-২০১২) ও সাবেক সভাপতি সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ (২০১৯)। সামাজিক অবস্থান সবুজ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে রয়েছে অগ্রণী ভূমিকা।

মোঃ শরিফ মিয়া বলেন, “আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত রয়েছি। আওয়ামী রাজনীতি করতে গিয়ে রাজপথে বিএনপি-জামাত সন্ত্রাসীদের সাথে সম্মুখে লড়াই করেছি। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশের বাইরে কখনও যাইনি। নেত্রীর নির্দেশ বরাবরই শিরোধার্য মনে করে দলীয় সকল কর্মকান্ডে উপস্থিত হয়ে দলের ভূমিকা পালন করার চেষ্টা করেছি। তাই সেবার পরিধি বাড়াতে এবং উপজেলা জুড়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের সারথি হতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধস্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমার অভিভাবক নরসিংদীর ইতিহাস সৃষ্টিকারী চতুর্থবারের মত নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপির নির্দেশনায় আপামর জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই। আমার বিশ্বাস, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সদর উপজেলাবাসী আমাকে গ্রহণ করে নিবেন। আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করে যাবো (ইনশাআল্লাহ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin