নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধামন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ ১০ উদ্যোগ নিয়ে পৃথকভাবে ১০টি গ্রুপে বিভক্ত করে এ আয়োজন করা হয়। প্রতিটি গ্রুপে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক রয়েছেন।
গ্রুপগুলো হলো: নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ।
প্রত্যেকগ্রুপ থেকে উদ্যোগ সমূহের বাস্তবায়ন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা সংক্রান্ত লিখিত মতামত গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার প্রমূখ।