শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে অন্তত ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রæপ এবং পার্শবর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রæপ এর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়াসহ উভয় পক্ষের বাড়ি ঘর ভাঙ্গচুর লুটপাটের ঘটনা ঘটে। সর্বশেষ আজ সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের লোকজন নলবাটা গ্রামে এসে গোলজারের লোকজনের ওপর হামলা চালায়। এসময় নলাবাটা গ্রামের ১২জন ছিটা গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যায় স্বজনরা।
পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজহ করছিলো।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার বলেন, ভোর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উক্ত ঘটনায় ৩/৪জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের ব্যাপারে খোজ নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin