বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার আদিয়াবাদে মানবতা সংগঠনের উদ্যোগে অবহেলিত ভোজন মেলা

ইতি খানম:
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ইতি খানম:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নর শেরপুর কান্দা পাড়া মানবতা সংগঠনের উদ্যোগে অবহেলিত ভোজন মেলা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে শেরপুর কান্দাপাড়ার মানবতা সংগঠনের উদ্যোগে অবহেলিত ভোজন মেলা আয়োজন অনুষ্ঠিত হয়।

“মানবসেবা উত্তম সেবা ” এই উদ্দেশ্যকে সামনে রেখে সমাজের যারা প্রতিবন্ধী, অসহায়, অবহেলিত, নিপীড়িত মানুষ রয়েছে তাদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠনের স্বপ্ন দেখেন আব্দুল জলিল। সময়ের ক্রমানুসারে যার নাম হয়” মানবতা” সংগঠন। অনুষ্ঠানের শুরুতে ৫ জন হাফেজ দিয়ে কুরআন শরীফ খতম, দুপুরের খাবার, শীতের কম্বল বিতরন ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আব্দুল জলিল, সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান ভূইয়া, ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমির হোসেন, মোতালিব মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ছাত্তার মিয়া, সোলাইমান মিয়া, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মানবতা সংগঠনের ১১ বিশিষ্ট একটি কমিটি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি, আব্দুল বাতেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহন, সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক রাকিব হাসান, কোষাধ্যক্ষ মনির, সাংগঠনিক সম্পাদক জাহিদ ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin