হুমায়ুন মিয়া, নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি:
মাধবদী পৌরসভার হল রুমে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় ১২ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবদী শহর আওয়ামী ও সহযোগী সংগঠন এর আয়োজনে অনুষ্ঠানে মাধবদী শহর আওয়ামী সভাপতি সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী থানা কৃষক লীগের আহবায়ক খায়রুল ইসলাম খান, মাধবদী শহর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন এর শুভেচ্ছান্তে – অনুষ্ঠানে আওয়ামী লীগ কে আরো শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করাতে হবে।
প্রধান অতিথি পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন -বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে মাধবদী শহর আওয়ামী আরো এগিয়ে যাবে।
পদ্মা সেতু সহ সরকারের নানামুখী উন্নয়ন দেশের জনগণ পেতে শুরু করেছে বলে তিনি জানান। এসময় ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে তিনি সবার প্রতি আহবান জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন – বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীনতা আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। আমরা সরকারের যে কোন ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সিলেটের বন্যায় নিহত ও আহতদের জন্য ও দোয়া করা হয়।