হুমায়ুন কবির, নরসিংদী:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম ফয়সালের নেতৃত্বে বিশাল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ (২৩ জুন) বৃহস্পতিবার দুপুর হইতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতকর্মীরা নুরালাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়।
বিকাল ৩টার দিকে শতাধিক গাড়িতে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম ফয়সালের নেতৃত্বে শুভাযাত্রাটি মাধবদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের এক সভায় যোগদান করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী উপলক্ষে নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।
নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।