শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আওয়ামিলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে জুন) সকালে উপজেলা আওয়ামিলীগের নিজস্ব কার্যালয়ে প্রথমে আলোচনা সভা, পরে র‍্যালী বের করে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র‍্যালীটি রায়পুরা বাজারের বিভিন্ন গলি প্রদিক্ষন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়ার পরিচালনায় ও মঘল ডাক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, সেক্রেটারি গোলাপ মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আশিক আফজাল, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, বিআরডিবির চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান এসএম ওবায়দুল হক বাবুল, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির সরকার, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, সাধারণ সম্পাদক আঃ মোমেনসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin