নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের
তালুককান্দি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
গত শুক্রবার তালুককান্দি ফ্রেন্ডস ক্লাব এর প্রতিষ্ঠাতা জনি খানের নেতৃত্বে ক্লাবের সকল সদস্যদের নিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত গ্রামের প্রতিটি পাড়া মহল্লায়
খোঁজে খোঁজে ১০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করেন।
ইফতার ও ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি প্রতিটি পরিবার।
তালুককান্দি ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা জনি খান বলেন, আমরা ক্লাব এর পক্ষ থেকে প্রতি বছরে দুই ঈদে উপহার সামগ্রী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করি। এছাড়াও এলাকার মানুষের যেকোনো সমস্যায় আমরা সর্বদা সহযোগিতা করে পাশে থাকি।
আমাদের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।