শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

পদ্মা সেতু থানা প্রথম আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২

পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি হলেন সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৩৭)।

দুই বছর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

বুধবার (২২ জুন) শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে আবু বকরকে আটক করা হয়।

আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে।

জানা যায়, ২০২০ সালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক। এর আগে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড দেন আদালত। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন তিনি।

শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন গণমাধ্যমকে জানান, শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি তিনি। পালানোর ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

গ্রেফতারের পর আবু বক্করকে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: স.নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin