শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার ৭দিন পর ডাকাতি মামলার ০৫ জন আসামীকে ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট, ২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত নোহা গাড়ীসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রেস রিলিজে জানা যায়, গত ১৬/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান সাড়ে পাচ ঘটিকায় মোটরসাইকেল যোগে ভৈরব হইতে নিজ বাড়ি রায়পুরার উদ্দেশ্যে রওনা দেয় ভৈরবের ব্যবসায়ী আক্তার হোসেন। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানাধীন বীরশ্রেষ্ঠ মতিউর নগর উত্তর পাড়া ব্রীজের ১০০গজ দক্ষিনে পৌঁছাইলে একটি সাদা নোহা মাইক্রোবাস দিয়া ৩/৪ জন সিভিলে এবং ৩ জন পুলিশের পোষাক পরিহিত লোক মোঃ আক্তার হোসেকে আটকাইয়া এলোপাথাড়ী ভাবে মারধর করে প্রায় ২৭লাখ টাকাসহ ব্যাগ ছিনাইয়া নেয়। উক্ত ঘটনায় ১৯/০৬/২২ইং মোঃ আক্তার হোসেনের বড় ভাই মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।
জানাযায় ব্যবসায়ী আক্তার হোসেন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে এবং ভৈরব হাবিব সুপার মার্কেটে মোবাইল ফোনের ব্যবসা ও পাশাপাশি হজ্ব এজেন্সীর সাথে কাজ করিয়া আসিতেছেন। ঘটনার দিন বিকাল অনুমান সাড়ে পাচ ঘটিকায় আক্তার হোসেন মার্কেটের দোকান বন্ধ করিয়া একটি ল্যাপটপের ব্যাগের ভিতরে থাকা ৫০টি ১০০ (একশত ) ইউএস ডলার নোট যাহা বাংলাদেশী টাকায় মূল্য ৪,৮৫,০০০/- (চার লক্ষ পঁচাশি হাজার) টাকা, ১৪০ টি ৫০০ (পাঁচশত) ও ১২ টি ১০০ (একশত) ১টি ৫০ (পঞ্চাশ) সৌদি রিয়াল মূল্যমানের নোট যাহা বাংলাদেশী টাকায় ১৮,২০,০০০/- (আটার লক্ষ বিশ হাজার) টাকা, ও ৩১,২০০/- (একত্রিশ হাজার দুইশত) টাকা, এবং ১৩০০/- (একহাজার তিনশত) টাকা =সর্বমোট ১৮,৫২,৫০০/- (আটার লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত) টাকা এবং বাংলাদেশী ২,১৭,০০০/- (দুই লক্ষ সতের হাজার) টাকা, যাহার ৪৩৪টি ৫০০ টাকার নোট, সর্বমোট ২৫,৮৫,৯০০/- (পঁচিশ লক্ষ পঁচাশি হাজার নয়শত) টাকা, এবং ২টি মোবাইল সেট নিয়া মোটরসাইকেল যোগে ভৈরব হইতে নিজ বাড়ি রায়পুরার উদ্দেশ্যে রওনা দেয়।
উক্ত ঘটনায় মামলা দায়েরের পরে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এর তত্বাবধানে ও দিকনির্দেশনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও ওসি ডিবি আবুল বাশার পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই মোঃ নজরুল ইসলাম, এস আই সাদেকুর রহমান সর্ঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্স সহ ইং ২৩/০৬/২২ তাং ব্রাক্ষনবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৫জনতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বাক্ষ্রনবাড়িয়া পশ্চিমমেড্ডার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮), মধ্যমেড্ডার ঝাড়– মুন্সীর ছেলে মোঃ রাজিব মিয়া (৩৩),পশ্চিমমেড্ডা (সিও অফিস) মজিবুর রহমানের ছেলে মোঃ শাহাজাহান মিয়া (৬০), নবীনগর উপজেলার নোয়াগ্রামের জালাল মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ নাজির আহম্মেদ (৫৮)।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা রায়পুরা থানার পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আছে মর্মে জানায়। অত্র ঘটনা সংক্রান্তে তদন্ত চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin