২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫২| বসন্তকাল|

রায়পুরায় Run for Education, Run to save Children প্রতিপাদ্যকে সামনে রেখে Narsingdi Kids Run Festival অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ৯, ২০২৫,

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো Run for Education, Run to save Children প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২ থেকে ১২ বৎসরে শিশুদের অংশগ্রহনে Narsingdi Kids Run Festival অনুষ্ঠিত।

সোমবার (৯ জুন) ভোর ছয়টায় উপজেলার আশারামপুর মডেল হাইস্কুল থেকে গ্রামের লিংরোডে ম্যারাথন দৌড় শুরু হয়। অনুষ্ঠানের হোস্ট সবুজ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন।

রায়পুরা রানার্স কমিউনিটি ও নরসিংদী রানার্স এসোসিয়েশন এর যৌথ আয়োজনে “Run for Education, Run to save Children প্রতিপাদ্যকে সামনে রেখে Narsingdi Kids Run Festival” এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিশু অংশ নেন।

আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সহায়ক হতে প্রথমবারের মতো শুধুমাত্র শিশুদের নিয়ে নরসিংদীতে এমন একটি ব্যতিক্রধর্মী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন শিশু অংশ নেন। এর আগেও সাঁতার, হাফ ও ফুল ম্যারাথন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। রায়পুরা তথা নরসিংদীকে বিশ্ববাসীর কাছে পরিচিতি করতে এমন আয়োজন করা আমার জন্য গর্বের। আমরা চাই ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করতে।”

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ও সচেতন মহল।

অনুষ্ঠান উদ্বোধন, প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ সহ শিশুদের মাঝে মূলবান সময় অতিবাহিত করেন প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, পলাশতলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভূইয়া, রায়পুরা ও নরসিংদী রানার্স ক্লাবের কর্মকর্তা ও সদস্যবমন্দসহ স্থানীয় এলাকাবাসী ও অবিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...