বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে অফিসার্স ক্লাবের জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নরসিংদী প্রতিনিধি :
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রায়পুরা সরকারি কলেজ মাঠে মুখোমুখি হয় রায়পুরা অফিসার্স ক্লাব বনাম রায়পুরা প্রেসক্লাব।

প্রথমার্ধের ১৬ মিনিটে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়—১২ মিনিটে অফিসার্স ক্লাব সমতায় ফেরে এবং ১৪ মিনিটে এক নম্বর জার্সিধারী রুবেল মিয়ার জয়সূচক গোল পুরো মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

ম্যান অব দ্যা ম্যাচ হন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল। ২০ মিনিট করে দুই অর্ধের এই খেলায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা, আর মাদকবিরোধী বার্তা ছড়িয়ে পড়ে মাঠ থেকে গ্যালারি পর্যন্ত।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবর সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin