বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করতে হাজারও দর্শকের ভিড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম সবুজ:
আবাহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ। প্রযুক্তির ছোঁয়ায় বাংলার অনেক অতীত হারিয়ে গেলেও বর্ণিল নৌকা বাইচ এখনও টিকে আছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি মায়ের দোয়া মৎস্য ক্লাবের উদ্যােগে মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা। এই খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ছোট বড় হাজারও দর্শক।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষায় অনুরাগী মো: আতাউর রহমান মিঠু।

এছাড়াও হিসেবে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা: মাসুদা জামান, চর আড়ালিয়া যুবদলের সাধারণ সম্পাদক ও নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি মো: হায়দার আলী মেম্বার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেবল সরকার, বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, জালাল মেম্বার,কামাল মেম্বার, শাহীন মিয়া মাঈনউদ্দিন প্রমুখ।

এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার মন মাতানো শব্দের সাথে উল্লাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। তারা নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন। ছোট বড় ৯ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নৌকাবাইচ দেখার জন্য আশপাশের জেলা-উপজেলা থেকে হাজার হাজার দর্শকরা ছুটে আসেন। নদীর দু-তীরে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন অনেকে। আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে প্রতিযোগিতা উপভোগ করতে স্পীডবোট, ইঞ্জিনের নৌকা ভাড়া করে তা দিয়ে নদীতে প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখবে এমনটাই আশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin