বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরা ম্যারাথনে অংশগ্রহন করবেন ৭শতাধিক দৌড়বিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

খন্দকার শাহ নেওয়াজ:
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৭শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিবেন।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুক সিকদার ম্যারাথনের আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ এই প্রচেষ্টা। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবার আয়োজনে অংশ নিচ্ছে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে অংশ গ্রহন করবে।

ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা পর্যন্ত দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ প্রস্তুত করা হবে। এতে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন ২ অক্টোবর সন্ধ্যায় ম্যারাথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin