বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সাত’শ দৌড়বিদের অংশগ্রহনে সমাপ্ত হলো রায়পুরা ম্যারাথন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

খন্দকার শাহ নেওয়াজ:
“রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় আবারও ইতিহাসের সবচেয়ে বেশি দেশ–বিদেশের ৭শতাধিক দৌড়বিদের অংশ গ্রহণে সমাপ্ত হলো আন্তর্জাতিকমানের ‘রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতা।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলা চত্বরে বেলা ১১ টায় থেকে অংশ গ্রহণকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট মেডেল সম্মাননা স্মারক সনদ বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা ম্যারাথনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরো অনেকে।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “এই আয়োজন শুধু রায়পুরা নয়, পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে রায়পুরা বিশ্ব দরবারে নিজের অবস্থানকে আরও শক্ত করবে।”
আয়োজক কমিটি প্রধান সবুজ সিকদার বলেন, বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ আয়োজন। গত বছরের মতো এবারও রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেন।
নরসিংদী- রায়পুরা আঞ্চলিক সড়কে গ্রামের মেঠো পথ ধরে হালকা কুয়াশায় আর সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে দৌড়বিদরা দৌড় শুরু করেন। আয়োজনকে ঘিরে সড়ক জোরে ব্যাপক দর্শক ছিলো চোখে পড়ার মতো। ভোর ৪টা থেকে বেলা ১২ পর্যন্ত নরসিংদী–রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এ আয়োজনে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, ৪২ জন পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়াও ছিল একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin