বিশেষ প্রতিনিধি:
সীতাকুণ্ড বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে দুই অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়িকে জরিমানা করা হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহদাৎ হোসেন রবিবার (২৬ জুন) অভিযানে লাইসেন্স বিহীন অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রয়কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসঙ চারজন দোকানদারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী অন্য দোকানদারগণ দোকান বন্ধ করে পালিয়ে যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউ মোঃ শাহদাৎ হোসেন সাংবাদিকদের জানান।
এসময় সীতাকুণ্ড মডেল থানার একদল পুলিশ ও সরকারী কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।