শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

কিভাবে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতু চালুর প্রথম দিনেই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে চালিয়ে নয়, পিকআপে তুলে নিয়ে পদ্মা সেতু পার করা হচ্ছে মোটরসাইকেল!

জানা যায়, মোটরসাইকেল পারাপারের জন্য ফেরির ব্যবস্থা রাখা হলেও ফেরি পাচ্ছেন না তারা। এ কারণে ঘাট থেকে ফিরে এসে পিকআপ ভাড়া করে সেতু পার হচ্ছেন তারা।

এক মোটরসাইকেল চালক বলেন, ‘সড়কে দুর্ঘটনা হতেই পারে। যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করা যেতে পারে। তাই বলে মোটরসাইকেল নিষিদ্ধ করা ভালো সিদ্ধান্ত নয়। যদি কোনো বাস দুর্ঘটনায় পড়ে, তাহলে কি বাস চলাচলও নিষিদ্ধ করা হবে।’

সোমবার সকালে দেখা যায়, একটি পিকআপে ৭-৮ জন যুবক বেশ কয়েকটি বাইক নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন। এসময় তাদের ভাড়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান, প্রতিটি বাইক ৪০০ টাকা করে সেতু পার করিয়ে দিচ্ছেন পিকআপের চালক।

আজ সকাল থেকে টোল প্লাজার আশপাশে মোটরসাইকেল আসতে দেওয়া হচ্ছে না। যারা আসছে তাদের পিছনে পাঠিয়ে দিচ্ছে সেতু কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টোল প্লাজার আগেই আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। পরে সেগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে।

সূত্র: বাপ্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin