হুমায়ুন কবির, নরসিংদী প্রতিনিধি:
মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের গদাইরচরে সেফটি টাংকিতে পড়ে নিহত ৩ জন।
সোমবার (২৭ জুন) বিকাল ৩টা ১মিনিটে গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের পূর্ব দিকে রংয়ের কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রং করার সময় তাদের একটা যন্ত্র (ছেনি) হঠাৎ নিচে সেফটি টাংকিতে পড়ে যায়।
ম্যানহোলটি অব্যহৃত তাকায় সেখান থেকে ছেনিটি উঠাতে প্রথমে সেনেটারি মিস্তিরি জাহিদ (৩২) নামলে সেফটি টাংকিতে ডাকনার ভিতর দিয়ে সে ম্যান হোলের ভিতর পড়ে যায় এবং বাঁচাও বাঁচা ও বলে গ্যাসের ক্রিয়ায় অজ্ঞান হয়ে যায়, পরে তাকে উপরে উঠাতে রং মিস্তিরি বায়জিদ (২২) টাংকিতে নেমে সেও অজ্ঞান হয়ে যায়। এঘটনা দেখতে এসে স্থানীয় কিশোর আনিছ তাদের বাঁচাতে (১৬) গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেখানে দায়িত্বে থাকা হাসান মাধবদী ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এর মধ্যে ১। জাহিদ (৩২) ২। বায়জিদ (২২)কে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করে। ৩। আনিছ (১৬)কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে আনিছও মারা যায়।
রংয়ের কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার হাসান বলেন, রং করার সময় একটা যন্ত্র (ছেনি) টাংকিতে পড়ে গেলে সে উঠাতে টাংকির ডাকনার উপর গেলে ডাকনার গর্ত দিয়ে ভিতরে পড়ে যায়, এসময় সে বাঁচান বাঁচান বলে চিৎকার করলে তাকে বাঁচাতে বায়জিদ ও আনিছ নেমে যায়। পরে তারাও বাঁচার আকুতি করে নিস্তেজ হয়ে যায়। পড়ে আরো মানুষ নামতে চাইলে আমি তাদের বাধা দেই কারণ তারাও গ্যাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ডাকনা ভেঙে তাদের উদ্ধার করে।
এবিষয়ে জানতে চাইলে উদ্ধার কাজে নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল বলেন – আমরা খবর পেয়েই দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করি। এর মধ্যে স্থানীয় এক ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জাহিদ এবং বায়জিদ কে মৃত ঘোষণা করেন এবং আনিছ কে বেঁচে থাকার সম্ভাবনায় দ্রুত নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল বলেন – আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছে ঘটনা জানার চেষ্টা করি। আমাকে স্থানীয়রা জানান, মাদ্রাসার রংয়ের কাজ চলছিল। এমন সময় তাদের ব্যবহৃত একটা যন্ত্র টাংকিতে পড়ে গেলে সেটা উঠাতে গিয়ে গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি হৃদয় বিদারক। আমি আরো তথ্য প্রমাণ নিয়ে আপনাদের কে পরে জানাবো।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন, ঘটনাটি শুনে আমরা দ্রুত ঘটনা স্থলে আসিব এবং ঘটনা জানার চেষ্টা করছি। স্থানীয়দের বক্তব্য আমি আমার উর্ধ্বতন অফিসার কে জানিয়েছি। লাশ গুলো ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।