শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে ১১০ বছরের বেদখলকৃত সরকারী জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

আলী হোসেন
নরসিংদীর বেলাবতে ১১০ বছর ধরে বেদখলকৃত ১২ শতাংশ সরকারী জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা। (২৭ জুন) সোমবার সকালে আদালতের রায়ে বেদখলে থাকা উল্লেখিত জমি উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহীনুর আক্তার,কানুনগো-কাম সার্ভেয়ার আরিফুল ইসলাম,বেলাব সদর ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি প্রমূখ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সূত্রে জানা যায়,বেলাব বাজারের সিএস ২২ দাগে ১০৩২ শতাংশ জমি জমিদার আয়েশা খাতুনের নামে রেকর্ড ছিল। উক্ত ভূমি রেকর্ডের ধারাবাহিকতায় আর.এস ৪৭ নং দাগে ১২ শতাংশসহ আরো ১০টি দাগে মোট ১০৩২ শতাংশ জমি ০১ নং খাস খতিয়ানভূক্ত সরকারের নামে রেকর্ড করা হয়। সরকার কর্তৃক উক্ত বাজারভুক্ত পেরীফেরী চান্দিনা ভিটির ভূমি একসনা বন্দোবস্তের উদ্যোগ গ্রহণ করলে স্থানীয় আব্দুল্লাহ আল কাশেম এস.এ মালিকানা দাবী করে বেলাব সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। ফলে উল্লেখিত জমির উপর আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে। পরবর্তীতে রাষ্ট্র পক্ষ নরসিংদী বিজ্ঞ জেলা জজ বরাবরে আপীল করলে দেওয়ানী মামলার যাবতীয় কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করে। স্থগিতাদেশ পাওয়ার পর সরকারী জিপির আইনগত মতামত নিয়ে সরকারী জমিতে অবৈধভাবে থাকা অবৈধ দখলদার থেকে উক্ত জমি উদ্বার করা হয়।

উল্লেখ্য যে, ১০৩২ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরী করা হয়েছে,৩৫০ শতাংশ জমিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম,৬০ শতাংশ জমিতে উপজেলা শিল্পকলা একাডেমী ও বাকি জমি তোহা বাজার হিসাবে ব্যবহার করা হবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন জানান,জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় বেদখলকৃত সকল জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin