শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আতাবুর রহমান সানি:
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শিবপুর প্রতিনিধি (নরসিংদী):
নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)  বিকেলে প্রেসক্লাবের আয়োজনে  উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান। তাছাড়া প্রেসক্লাবের সহসভাপতি মোমেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক ডালিম খান,প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেনসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ কাইয়ুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin