শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা:
অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক অঙ্গীকার থেকে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬ (Hult Prize at ULAB 2025-26) বাস্তবায়ন করেছে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’। শনিবার (১০ জানুয়ারি) মাগুরার হাজিপুর গ্রামে মানবিক এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং।

মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় উপকৃত হন। শীতের তীব্রতা থেকে রক্ষা ও কিছুটা স্বস্তি পৌঁছে দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সিএসআর প্রকল্পের নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ উদ্যোগটিকে আরও প্রাণবন্ত করে তোলে।স্থানীয় পর্যায়ে উপস্থিত থেকে বিতরনে সহযোগিতা করেন।এ্যাডঃ লুৎফুল হাকিম (নওরোজ), মোঃ তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (দিলু), অধ্যাপক মোঃ হাবিবুল হাকিম (শাহীন)।

শীতবস্ত্র বিতরণের মুহূর্তে গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। তাদের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদই প্রমাণ করে যে মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin