শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সততা, সাহস আর নৈতিকতার মেলবন্ধনে গড়া এক নাম- সাংবাদিক মোস্তফা খান। সাংবাদিকতার জগতে যিনি এক অনন্য আলোকবর্তিকা, প্রেরণার প্রতীক এবং কলমের যোদ্ধা। তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন সহকর্মী,  অসংখ্য শুভানুধ্যায়ী। জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন শুধু এক নাম- মোস্তফা খান।

সহকর্মীরা লিখছেন ভালোবাসায় ভরা শুভেচ্ছা, শিষ্যরা প্রকাশ করছেন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি-এর প্রতিনিধি বিনা বেগম তাঁর ফেসবুকে লিখেছেন—
“শুভ জন্মদিন আমার সাংবাদিকতার গুরু, প্রিয় মোস্তফা ভাই।
কলমের শক্তি, সত্যের সাহস আর নৈতিকতার পাঠ যাঁর হাত ধরে শিখেছি- সেই মানুষটির আজ জন্মদিন।
আপনি শুধু একজন শিক্ষক নন, আপনি একজন আলোকবর্তিকা।

আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্যে ভরিয়ে রাখুন। আপনার ছায়া আমাদের মাথার ওপর সবসময় থাকুক।”

অন্যদিকে, রায়পুরা উপজেলা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ’র প্রতিনিধি অজয় সাহা লিখেছেন “আজকের এই বিশেষ দিনে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।
যার হাত ধরে আমি সাংবাদিকতার পথে প্রথম হাঁটতে শিখেছি, সত্য বলার সাহস ও কলমের শক্তি বুঝতে শিখেছি।
সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্য দান করুন।
শুভ জন্মদিন মোস্তফা ভাই- আপনার প্রতি রইলো অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

গুণী এই সাংবাদিকের প্রতি এমন উচ্ছ্বাস ও ভালোবাসা যেন প্রমাণ করে- তিনি শুধু একজন সংবাদকর্মী নন, বরং এক প্রজন্মের প্রেরণার উৎস।

সহকর্মীরা বলেন, “মোস্তফা ভাই মানেই সাহস, সততা আর দায়িত্ববোধের প্রতীক। তাঁর পরামর্শ, স্নেহ ও দিকনির্দেশনা আমাদের সাংবাদিকতার পথে অনুপ্রেরণা জোগায় প্রতিদিন।”
জন্মদিনে শুভানুধ্যায়ীরা কামনা করেছেন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য।

তাঁরা বিশ্বাস করেন— সাংবাদিক মোস্তফা খানের কলম আগামীতেও সত্য, ন্যায় আর মানুষের অধিকারের পক্ষে নির্ভীকভাবে কথা বলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin