শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আতাবুর রহমান সানি, শিবপুর:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে  শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম,  শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,  শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ ,

শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব নঈম উদ্দিন ভুইয়া, নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পূর্বে সকালে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin