শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় মালবাহী কার্ভাডভ্যানের চাপায় নিহত ৫, আহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

এ.কে.এম সেলিম
নরসিংদীর রায়পুরায় মালবাহী কার্ভাডভ্যানের চাপায় ৫ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ৫ জন।

বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫৫), একই ইউনিয়নের নিলকুঠি এলাকার সায়েদ মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া (৪৫), মাহমুদাবাদ মিটাবন হাটি এলাকার সেন্টু
মিয়ার ছেলে রিপন (২৮), মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও একই গ্রামের পাগলা বাড়ির বাচ্চু মিয়ার ছেলে শাহজহান (৫০)।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী কার্ভাডভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের সবজি বাজারে উঠিয়ে দেয়। এতে কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলেই ফারুক, মোস্তাকিম ও রিপন নামে তিন সবজি বিক্রেতা মারা যায়। আর গুরুতর আহত হয় ৬ জন। এদের মধ্যে ঢাকা নেয়ার পথে বাচ্চু মিয়া ও শাহজাহান মিয়া মারা যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কার্ভাডভ্যানের চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। কার্ভাডভ্যান আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin