শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সাংবাদিক মাজহারুল পারভেজ মন্টি’র সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২

বিশেষ সংবাদদাতা:
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি’র সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যলয়ে।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাবের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাজহারুল পারভেজ মন্টি বিভিন্ন শারীরিক সমস্যা জনিত কারণে তার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের পর সাংবাদিক মাজহারুল ইসলাম মন্টির সুস্থতা কামনা করে এসময় মোনাজাত করা হয়।

এছাড়াও ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা সহ ক্লাবের অসুস্থ সকল সাংবাদিকদের আরোগ্য কামনা করা হয়।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত,নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল শিকদার, অর্থ সম্পাদক তৌকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (সদর) সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ (পলাশ) দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সদস্য নূরুল ইসলাম নূর-চাঁন, মকবুল হোসেন, শফিকুল ইসলাম রিপন, বিশ্বনাথ পাল, নরসিংদীর খাসখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, বেলাবো প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম ভূঁইয়া মাসুম, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ওবায়দুল কবির, বার্তা বিচিত্রা পত্রিকার সহকারী সম্পাদক সফিকুল ইসলাম খাঁন, ক্লাবের নির্বাহী সদস্য ওয়াদুদ বাচ্চু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, এডভোকেট কাজী রুনা লায়লাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

পরে ক্লাবের উপদেষ্টা মাজহারুল পারভেজ মন্টিসহ জেলায় কর্মরত অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin