শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নতুন সিদ্ধান্ত বিদ্যুৎ ব্যবহারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ার পর লোডশেডিং মোটামুটি বিদায় নিয়েছিল। বিদ্যুৎ–বিভ্রাট হতো না বললেই চলে। তবে সম্প্রতি সারাদেশে বিদ্যুৎ সরবরাহ দেশব্যাপী বড় মাত্রায় কমিয়ে দেয়া হয়েছে।যার ফলে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজধানীসহ সারা দেশ। এমন পরিস্থিতিতে দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহারে নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এ বিষয়ে জরুরি এক সভায় শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছো তিনি বলেন, সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। বাজার-শপিংমল, মসজিদ-অফিস এবং আদালতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। আলোকসজ্জা করা যাবে না। দোকানপাট ও শপিংমল তাড়াতাড়ি বন্ধ করতে হবে।

এছাড়া বিদ্যুতের অপচয় রোধে বিয়ে-শাদীসহ রাতে যেসব অনুষ্ঠান হয় সেগুলো সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে বলেও জানান তিনি । তৌফিক-ই-এলাহী বলেন, বিয়ে-শাদীসহ রাতে যেসব অনুষ্ঠান হয় সেগুলো সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া অফিসের কর্ম ঘণ্টা কমিয়ে এনেও বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোতেও রয়েছে। জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে। সেসব দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।

চলমান এই লোডশেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে নিতে পারলে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে বলেও জানান তিনি।

সূত্র: বিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin