শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য (মেম্বার) সমর্থকদের মধ্যে সৃষ্ট টেঁটাযুদ্ধে মফিজ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। এসময় টেটাবিদ্ধ হয়ে অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, আছমা বেগম (৩৫), জয়নাল আবেদীন (৭০), খলিলুর রহমান (৬০), মঈনুদ্দিন (৫৫), জুনায়েদ (১৮), সুমন (৩২) ও মুন্না (১৮)।

আজ ১৩জুলাই বুধবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে এই টেটাযুদ্ধের ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় চায়ের দোকানে একটি বাচ্চার’ খেলাকে কেন্দ্র কুন্দোইল্লার বাড়ীর মফিজ ও হাছোইন্নার বাড়ীর খালেক হাজীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে উভয় পক্ষ টেঁটা যুদ্ধে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে মফিজ উদ্দিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হয় আরো অন্তত ১০জন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

আহত খলিলুর রহমান জানান, মূলত ঘটনা হচ্ছে নির্বাচনী সহিংসতার জের। আজকের এই ঘটনা একটা উছিলা মাত্র। বর্তমান মেম্বার হাজী খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। নিহত মফিজ মিয়া (৬০) দলীয় ভাবে সাবেক মেম্বার শাহ আলমের গ্রæপের লোক ছিলেন।

এ বিষয়ে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার জানান, সিনিয়র অফিসারগণ সহ আমরা এলাকা পরিদর্শনে এসেছি। পরবর্তি সহিংসুতা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin