শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে উদ্বোধনের অপেক্ষা আশ্রয়ন প্রকল্পের ৪৪ টি ঘর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আলী হোসেন, বেলাব:
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায় (২য় ধাপে) ৪৪ টি উপকারভোগীর পরিবারের মাঝে জমির দলিল সহ ঘর উপহার দেওয়া হবে।

১৯ জুলাই (মঙ্গলবার) নরসিংদীর বেলাবতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায় (২য় ধাপে) ৪৪ টি উপকারভোগীর পরিবারের মাঝে জমির দলিল সহ ঘর উপহার দেওয়া হবে সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে বেলাব প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিন জানান, বেলাব উপজেলা প্রথম পর্যায় প্রথম ধাপে ৭০ টি দ্বিতীয় ধাপে ৫ টি ৩য় পর্যায় ৫১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায় ৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ঘর উপহার দেওয়া হবে। সারাদেশে চতুর্থ পর্যায় ২৬ হাজার ২ শত উনত্রিশটি পরিবারকে ঘর উপহার দেওয়া হবে।

আগামী ২১ শে জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উপজেলার বেলাব সদর ইউনিয়নে ৩০ টি এবং পাটুলী ইউনিয়নে ১৪ ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ কক্ষ বিশিষ্ট বারান্দা সহ একটি আধাঁ পাকা ঘর, স্যানিটেশনের সুব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সহ অধিকতর সুযোগ-সুবিধা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin