শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

মাধবদীর গ্রীন হলিডে পার্কে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মাধবদীতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাধবদীর পাথরপাড়া গ্রামে অবস্থিত গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করা হয়।

১৯ জুলাই (মঙ্গলবার) অভিযান পরিচালনা করে সাউন্ড বক্স, জেনারেটর ও চেয়ার জব্দ করেন মাধবদী থানা পুলিশ। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রশাসন অভিযান পরিচালনা করায় খুশি এলাকাবাসী। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানসহ নরসিংদী জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

উল্লেখ্য নরসিংদীর মাধবদী পাথরপাড়া গ্রামের ভিতর ছোট্ট পরিসরে কিছুদিন পূর্বে গড়ে উঠেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ সাজনের মালিকানাধীন গ্রীন হলিডে পার্ক। যেখান থেকে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঈদসহ বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে অশ্লীল গান বাজিয়ে নারীদের নাচিয়ে দর্শক মাতানোর নামে যৌনতা ছড়াচ্ছিল গ্রীন হলিডে পার্ক কর্তৃপক্ষ। খোলামেলা অর্ধউলঙ্গ নারীদের অশ্লীল নৃত্য দেখার জন্য সমবেত হতো হাজার হাজার তরুন-তরুনী। যা দেখে সমাজের যুবকদের মধ্যে দেখা দেয় সামাজিক অবক্ষয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এমন কর্মকান্ডে হতবাক ও ভয়ে নির্বাক এলাকাবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ সাউন্ডে গান বাজনার ফলে মুসল্লিদের নামাজ আদায় করতে, শিক্ষার্থীদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে। গানের আওয়াজে ঘুমাতে পারেনা সকল শ্রেণীপেশার মানুষ। হার্ট দূর্বল ও অসুস্থ রোগীদের জন্য এযেন এক জাহান্নামে পরিণত হয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আমি ঘটনাটি জানতে পারি। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করে ২টি সাউন্ড বক্স, ১টি জেনারেটর ও ৪০টি চেয়ার জব্দ করে নিয়ে আসি। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin