শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পাচ্ছেন ৩৭ ভূমিহীন পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২

খন্দকার শাহ নেওয়াজ

মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে ৩য় পর্যায়ে গৃহ নির্মার্ণ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ৩৭টি ভূমিহীন পরিবারকে ২১জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন কার্যক্রম উপলক্ষে বুধবার সকালে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন রায়পুরা উপজেলা প্রশাসন।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফ্রিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এ তথ্য উপস্থাপন করেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবার মুন্না প্রমূখ।জানা যায়, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এ ধাপে হাইরমারা, পলাশতলী ও অলিপুরা এ তিন ইউনিয়নে মোট ৩৭টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলোতে বাথরুম, গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি পাকা ঘরের নির্মাণ ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা। ৩৭টির মধ্যে হাইরমারা ২৪টি, পলাশতলী ৭টি ও অলিপুরা ৬টি।উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণের কাজ শেষ হয়েছে। ঘরগুলো উদ্বোধনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই সারা দেশে এক যোগে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin