শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ৩৭টি গৃহহীন-ভূমিহীন পরিবারের পেলো প্রধানমন্ত্রীর উপহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

নিজস্ব সংবাদদাতা:
মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে ৩য় পর্যায়ে গৃহ নির্মার্ণ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলায় নির্মিত আশ্রয়ন প্রকল্পে ২৫৬টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে রায়পুরা উপজেলায় ৩৭টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সারাদেশের ২৬হাজার ২শ ২৯টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে নরসিংদীর রায়পুরায় উপজেলায় ৩৭টি পরিবারের মাঝে গৃহস্তান্তর করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin