রায়পুরা প্রতিনিধিঃ
‘সারা দেশের স্থানীয় দৈনিক’ এ স্লোগানকে সামনে রেখে আজকের পত্রিকা দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে রায়পুরায় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পত্রিকাটির রায়পুরা উপজেলা প্রতিনিধি হারুনূর রশিদ এর আয়োজনে সোমবার (২৭ জুন) বিকাল ৩ঘটিকায় রায়পুরা উপজেলা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন বলেন, আজকের পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে। এই পত্রিকার একটি বিশেষত্ব হলো যে তারা এলাকাভিত্তিক আলাদা সংস্করণ করেন এটি খুবই ভালো লাগে এটার ফলে রায়পুরা উপজেলা সহ সকল এলাকার সব খবরগুলো গুলো গুরুত্ব দিয়ে ছাপানো হয়। তিনি আরোও বলেন, রায়পুরা প্রতিনিধি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে উপজেলার দূর্গম চরাঞ্চল সহ এলাকার সকল খবরগুলো সংগ্রহ করছে। পাশাপাশি আজকের পত্রিকার সম্পাদক, সহসম্পাদকসহ সকল পাঠক-পাঠিকা, সাংবাদিক, প্রতিনিধি, ফটো সাংবাদিক, কলা কৌশলী, শুভানুধ্যায়ীর সর্বাঙ্গীণ সমৃদ্ধি কামনা করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোমেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো জাকির হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো মোস্তফা খাঁন, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রতিদিনের সংবাদ নরসিংদী জেলা প্রতিনিধি বশির আহম্মেদ মোল্লা, নয়া দিগন্তের প্রতিনিধি এস এম শরীফ, তাজা খবর ২৪ এর পরিচালক ফরিদ মিয়া দৈনিক অধিকার প্রতিনিধি তন্ময় কুমার শাহা, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম আজিজুল ইসলাম প্রমুখ।